Love from Ujebong Circle for longadu People
- Jul 4, 2017
- 2 min read
বিগত ২রা জুন, ২০১৭ ইং তারিখে রাংগামাটির লংগদু উপজেলায় সংঘটিত সাম্প্রদায়িক হামলায় পুড়ে গিয়েছে ৩টি গ্রামের প্রায় ৩০০ টির মত আদিবাসী বাড়ি, গৃহহীন হয়ে পড়েছে ১৫০০ এর মত মানুষ। লংগদুর ভুক্তভোগী মানুষ কি পরিমাণ কষ্টে মানবেতর জীবন অতিবাহিত করছে তা আসলে নিজে না গিয়ে দেখলে বোঝা যাবে না। ঘটনার পরে পরেই লংগদুর মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক সংস্থা, এনজিও এবং ব্যক্তিগত ভাবে অনেকেই এগিয়ে আসে। আমরাও আমাদের Ujebong Circle থেকে লংগদুর মানুষ দের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসি এবং তাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করতে থাকি। এই বিগত ২ সপ্তাহে আমরা সর্বমোট ৯৪,৬০০ টাকা সংগ্রহ করি। যদিও আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী, প্রয়োজনীয় নিত্য দ্রবাদী দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবো কিন্তু সেখানকার স্থানীয় ত্রাণ কমিটির সাথে যোগাযোগ করে এবং আমাদের তহবিলের মোট অর্থের পরিমান বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয় এই সরবরাহিত অর্থ থেকে আমরা সেখানকার ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী ও শিশুদের জন্য কিছু করবো। সেই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা বিগত ২৬ তারিখ লংগদু যায় এবং আমাদের সংগ্রহীত তহবিল থেকে নিম্নোক্ত জিনিস গুলা প্রদান করি- পড়াশুনার সরঞ্জাম: ১. ৩২০টি পাঠ্যবই ও গাইডবই (JSC,SSC) ২. ২৫ টি সাইন্টিফিক ক্যালকুলেটর ৩. ২৫টি কমার্শিয়াল ক্যালকুলেটর ৪. ২০০ টি স্কেল ৫. ১৩০ টি জ্যামিতি বক্স ৬. ১৭ ডজন পেন্সিল ৭. ১০০ ডজন কলম ৮. ২০০টি কাটার ৯. ২০০টি রাবার ১০. ৪টি মাদুর পড়াশুনার সামগ্রী বাদে আমরা আরো প্রদান করেছি: ১. ১৫ কাটুন কাপড় (বাচ্চা, পুরুষ, মহিলা সবার জন্য) ২. মশারি আর বেড কাভার ২. বাচ্চাদের জন্য বিস্কিট, ড্রাইকেক, চকলেট। ৩. স্যানিটারি প্যাড ৪. ৩৪,০০০ টাকা ক্যাশ টাকা প্রদান করেছি লংগদুর স্থানীয় ত্রাণ কমিটি কে। প্রয়োজনের তুলনায় এই উদ্দ্যোগ আসলেই অতি নগণ্যই। তবুও আমরা আমাদের সর্বোচচ চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই উদ্দ্যোগ সফল ভাবে সম্পন্ন হত না, যদি না আপনারা সবাই আমাদের পাশে এসে না দাঁড়াতেন। আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি TescoBd, Team BYLC (Bangladesh Youth Leadership Center), Indigenous Students Forum (ISF), লংগদুর স্থানীয় ত্রান কমিটি এবং সকলকে যারা আমাদের কে টাকা পাঠিয়ে বা পরোক্ষভাবে সাহায্য করেছেন। আপনাদের এই সামান্য সাহায্যের কারনেই হয়তো ক্ষতিগ্রস্থ শিক্ষাথীরা এখন নতুন বই পড়ছে, নতুন খাতাই লিখছে, নতুন সপ্ন বুনছে। তবে এখানেই শেষ নয়। লংগদুর ক্ষতিগ্রস্থ মানুষদের এখনো সহায়তা আর ভালবাসার প্রয়োজন। তাদের কথা সহজে ভুলে চললে হবে না। বরঞ্চ তাদের পাশে আরো কিভাবে দাঁড়ানো যায়, তাদের কিভাবে সাহস আর মনোবল দেয়া যায় সেই চেষ্টাই করতে হবে। ধন্যবাদ সবাইকে। Love From Team Ujebong Circle
19693656_443572039349069_2791852646603718074_o 19601313_441551812884425_1788952934854851539_n (1) 19598625_441552519551021_6054150055891587197_n 19598788_441551972884409_8398422374561849918_n 19554396_441551589551114_1827401023864373483_n
Details You will find : https://www.facebook.com/pg/UjebongC/photos/?tab=album&album_id=441549986217941








Comments